শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১৫ এএম, ২০২১-০৮-১৮
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই সেনা সদস্য । নিহতরা হলেন- সেনাবাহিনীর কর্পোরাল মেহেদী হাসান (৪০) ও সৈনিক দীপংকর (২৮)। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।ওসি মোসাদ্দেক হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত সাত সেনা সদস্যকে উদ্ধার করে কামারখন্দ ফায়ার সার্ফিসের একটি অ্যাম্ব্যুলেন্সে করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, আহত সাত সেনা সদস্যকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে চিকিৎসাধীন তিনজন শঙ্কামুক্ত আছেন বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited